সিলেট-ঢাকা রুটে প্রতিদিন ‘ইউএস বাংলা’র ৩ ফ্লাইট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস শীতকালীন সময়সূচি অনুযায়ী আগামীকাল রোববার (২৫ অক্টোবর) থেকে ঢাকা-সিলেট রুটে প্রতিদিন ৩টি ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। বর্তমানে ইউএস-বাংলা ঢাকা-সিলেট রুটে প্রতিদিন ২টি ফ্লাইট পরিচালনা করছে।
শনিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযাগ) কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমান সংস্থাটি জানায়, ঢাকা-সিলেট-ঢাকা রুটে যাত্রীদের ভ্রমণকে আরও বেশি স্বাচ্ছন্দ ও সময় উপযোগী করতে রোববার থেকে প্রতিদিন অতিরিক্ত একটি ফ্লাইট বৃদ্ধি করে মোট ৩টি ফ্লাইট পরিচালিত হবে।
২৫ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ৮টা, দুপুর ১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০মিনিটে ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকায় প্রতিদিন সকাল ৯টা ১৫ মিনিট, ২টা ৫০মিনিট ও সন্ধ্যা ৭টা ৫০মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল করবে।
সিলেট ছাড়াও বর্তমানে অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
এছাড়া ইউএস-বাংলা আন্তর্জাতিক রুট ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, মাস্কাট, দোহা এবং চট্টগ্রাম থেকে চেন্নাই, দোহা ও মাস্কাট রুটে ফ্লাইট চলাচল করছে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed