সিলেটে একদিনে করোনা রোগী শনাক্ত ৪২ জন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গতকাল বৃহস্পতিবার একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪২ জন। এর মধ্যে সিলেটে ৩৭ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ৩ জন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩৫৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৩৯৮ জন, সুনামগঞ্জে ২৩৮৪ জন, হবিগঞ্জে ১৮০০ জন ও মৌলভীবাজার জেলায় ১৭৭১ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭২ জন। এর মধ্যে সিলেট জেলার ৫২ ও সুনামগঞ্জের ২০। এই ৭২ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১১ হাজার ৮৪৪ জন। এর মধ্যে সিলেটে ৬৩৬৫ জন, সুনামগঞ্জে ২৩২৪ জন, হবিগঞ্জে ১৫০৯ জন ও মৌলভীবাজারে ১৬৪৬ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৬৪ জন। এর মধ্যে সিলেটে ৫৫ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ৫ জন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ২২৫ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৬৩ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন ও মৌলভীবাজারে ২১ জন।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed