দেশে করোনায় আরও ১৪ মৃত্যু, শনাক্ত ১৫৮৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৭৬১ জনে দাঁড়াল।
একই সময়ে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৫৮৬ জনের শরীরে। এনিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৯৬ হাজার ৪১৩ জন।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠার মধ্য দিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ১২ হাজার ৬৫ জন হয়েছে।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও ১ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ঢাকায় ১২ জন, রাজশাহীতে ২ জন রয়েছেন।
এদিকে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৬০ বছরের ওপরে ১২ জন রয়েছেন।
Related News
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More



Comments are Closed