সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত ১৯ অক্টোবর সোমবার রাত ৮টায় সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফয়েজ আহমদ দৌলতের সভাপতিত্বে ও ফরহাদুজ্জামান চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কামাল আহমদ, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, হাজী মোঃ জয়নাল আহমদ, ডালিম আহমদ, ইকবাল আহমদ, তাজুল আহমদ প্রমুখ।
সভায় সর্ব সমতিক্রমে মনিরুল ইসলাম কে সভাপতি, ফরহাদুজ্জামান চৌধুরী-কে সাধারন সম্পাদক ও ইসতিয়াক মাহাবুব জনি-কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোশারফ আলী তুহিন, সহ-সভাপতি রাসেল আলী, সহ-সভাপতি মোঃ মোমিন আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ আলী মাহাবুব জাহিন, সহ-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, অর্থ সম্পাদক মোঃ পিকুল হোসেন সহ-অর্থ সম্পাদক ছালেহ আহমদ, প্রচার সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম ইমন, সহ-প্রচার সম্পাদক সুমন
আহমদ রাজন, ধর্ম বিষয়ক সম্পাদক রইছ উদ্দিন, সমাজ সেবা সম্পাদক মোঃ সোহেল আহমদ। বিজ্ঞপ্তি
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed