Main Menu

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জে মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশাসহ ‘অবৈধ যানবাহন’ চলাচল বন্ধের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে পূণরায় হবিগঞ্জে সব ধরণের পরিবহণ স্বাভাবিকভাবে চলাচল করবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার সাথে পরিবহণ শ্রমিকদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পরিবহণ নেতাদের সকল দাবি মেনে নিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করলে পরিবহণ নেতারা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শুভ্র শঙ্ক রায় কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন- জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা আমাদের দাবিগুলো মেনে নিয়ে আশ্বস্ত করেছেন দ্রুত সকল বিষয় সমাধান করবেন। এর পরিপ্রেক্ষিতে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি।

এর আগে- হবিগঞ্জ জেলা মোটর মালিক গ্রুপের ডাকে মঙ্গলবার সকাল ছয়টা থেকে কর্মবিরতি শুরু হয়। বন্ধ থাকে স্থানীয় সব মোটরচালিত যানবাহন। পাশাপাশি ঢাকাগামী কিছু বাস চলাচলও বন্ধ ছিল। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা টেম্পু মালিক সমিতি, জেলা ট্রাক মালিক সমিতি, জেলা ট্রাক, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও ঢাকাগামী সব বাসের কর্তৃপক্ষ।

এদিকে, যান চলাচল বন্ধ থাকার কারণে ব্যাপক দূর্ভোগের শিকার হতে হয় যাত্রীদের। বিশেস করে সবচেয়ে বেশি দূর্ভোগে ছিলেন দুরপাল্লার যাত্রীরা।

Share





Related News

Comments are Closed