সিলেটে ১৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহপরাণ থানাধীন আলীবাগ থেকে ১৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল মতিনকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত মতিন আলিবাগ এলাকার মৃত আলহাজ্ব আকবর আলীর ছেলে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে শাহপরাণ থানা মাদক আইনে মামলা দায়ের করেছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে পুলিশ মতিনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এএসপি নাহিদ হাসান, এএসপি আফসানের নেতৃত্বে এ অভিযান চালায় র্যাব।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মতিনকে গ্রেফতার করা হয়। সে পেশাদার মাদক ব্যবসায়ী।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed