রায়হানের বাড়িতে পুলিশ সদর দপ্তরের তদন্ত দল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বন্দরবাজার ফাঁড়িতে ‘পুলিশি নির্যাতনে’ নিহত রায়হান আহমদের আখালিয়ার নেহারীপাড়াস্থ বাসায় তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন পুলিশ সদর দপ্তরের তদন্তকারী দল।
মঙ্গলবার রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (ক্রাইম এন্ড অ্যানালাইসিস) মুহাম্মদ আয়ুবের নেতৃত্বে পুলিশ সদর দপ্তর গঠিত তদন্ত কমিটির সদস্যবৃন্দ রায়হানের বাড়িতে যান। তারা এসময় রায়হানের মা, তার স্ত্রীসহ অন্য স্বজনদের সাথে কথা বলেন।
পরে সাংবাদিকদের ব্রিফিংকালে তদন্ত দলের প্রধান এআইজি মুহাম্মদ আয়ুব সাংবাদিকদের জানান, এসআই আকবরের পালিয়ে যাওয়ার সাথে আর কেউ সংশ্লিষ্ট আছেন কি-না সে বিষয়টি তদন্ত করার জন্য তারা সিলেট এসেছেন। তদন্তের অংশ হিসেবেই তারা রায়হানের বাড়িতে এসেছেন এবং তার মা ও স্ত্রীর সাথে কথা বলেছেন। তিনি রায়হানের মা ও স্ত্রীর কাছে জানতে চেয়েছেন, এ ব্যাপারে তাদের কাছে কোন তথ্য আছে কি-না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, রায়হান হত্যা সম্পর্কে তারা যে তথ্য পেয়েছেন তা’ এখনো জানানোর সময় আসেনি। তারা এ ব্যাপারে তাদের কর্তৃপক্ষকে জানাবেন।
পুলিশের একটি সূত্র জানায়, পুলিশ সদর দপ্তরের তদন্ত দল মঙ্গলবার রাতে সিলেটে এসে পৌঁছায়।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ। পরদিন রোববার সকালে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান।
Related News
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% ভাগ-বাটোয়ারা বাতিলের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ওRead More
সিলেটে বিপুল পরিমাণ রেড বুল ও মনস্টারসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুলRead More



Comments are Closed