মৌলভীবাজারে ভূয়া ডাক্তার দম্পতিকে জেল-জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারে দুই ভূয়া ডাক্তারকে দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। র্যাবের ভ্রাম্যমাণ আদালত সোমবার বেলা ২টায় জেলার কুসুমবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের দণ্ডাদেশ প্রদান করেন। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মৌলভীবাজার সদর থানাধীন কুসুমবাগ এলাকার রাবেল পিার্টমেন্টালের উপর ভূয়া ডাক্তার সেজে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিলো এক দম্পতি। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-২(শ্রীমঙ্গল ক্যাম্প)এর কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি আফসান-আল-আলম এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক সোমবার বেলা ২টায় অভিযান পরিচালনা করেন।
এসময় ভুয়া ডাক্তার সেজে প্রতারণা করায় কুমিল্লার মুরাদনগরের ইউসুফ নগর গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম শান্ত (৪৬) ও তার স্ত্রী ও খালেদা আক্তার (৩৫)-কে আটক করে র্যাব সদস্যরা।
তাদের কাছ থেকে চিকিৎসার ভূয়া লাইসেন্সও জব্ধ করা হয়। পরে তারা নিজেদের অপরাধ ভ্রাম্যমাণ আদালত এর সম্মুখে স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম ( ইউএনও ও নির্বাহী ম্যজিস্ট্রেট, মৌলভীবাজার সদর) মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮(১) ও ২৯(১) লঙ্গন করায় শফিকুল ইসলাম শান্তকে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও তার স্ত্রী খালেদা আক্তারকে অর্থ দন্ড প্রদান করেন। এর পূর্বেও মোবাইলকোর্ট তাদেরকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছিল।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed