তামাবিল সড়কে দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় গুলবাহার বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি কানাইঘাটের গুলাই গ্রামের জামাল মিয়ার স্ত্রী। এঘটনায় সিএনজি অটোরিকশার আরও ৩জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৯ অক্টোবর) রাতে বাঘের সড়ক নামক এলাকায়এ ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে গুলবাহার বেগম মারা যান।
স্থানীয়রা জানান, রবিবার রাতে সিলেট-তামাবিল সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় ছিল রড বোঝাই একটি ট্রাক। এসময় ওই সড়ক দিয়ে সিলেট থেকে সিএনজি অটোরিকশা নিয়ে কানাইঘাটে বাড়ি ফিরছিলেন নিহত গুলবাহারসহ তার পরিবারের কয়েকজন সদস্যরা। রাতের আধারে সিএনজি অটোরিকশা চালক ট্রাকটিকে দেখতে না পেয়ে ট্রাকের পেছন দিকে গিয়ে ধাক্কা দিলে সিএনজি অটোরিকশা দুমড়ে-মুছড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট ওসমানী মেডিক্যালের এসআই জনি। তিনি জানান, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আর হাসপাতালে গুলবাহার নামের এক নারীর মৃত্যু হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed