সিলেটে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নির্মম ভাবে নিহত রায়হন আহমদ, এমসি কলেজ সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, খুন-গুম ও দ্রব্যমূল্যে উর্ধ্ব গতির প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে ১৮ অক্টোবর রোববার দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্রমিক দলের সিলেট জেলার সভাপতি মোঃ সুরমান আলীর সভাপতিত্বে জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও মহানগরের সাধারণ সম্পাদক লিটন আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক, বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দীন লস্কর, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন সোহেল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, মহানগর শ্রমিক দলের সভাপতি মোঃ ইউনুস মিয়া, জেলা কৃষক দলের আহবায়ক আলহাজ্ব শহিদ আহমদ চেয়ারম্যান, সদস্য সচিব আলহাজ্ব তাজরুল ইসলাম তাজুল, মহানগর বিএনপি নেতা শফিকুল ইসলাম টুটুল, আব্দুস সামাদ তোহেল, স্বেচ্ছাসেবক দল নেতা খালেদুর রহমান ঝলক, টিটন মল্লিক, মিফতাহ উর রহমান, ছাত্রদল নেতা আহমেদ শাহীন, এস এ জুহেল প্রমুখ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed