মনুনদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের মনুনদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘন্টা পর সুধাংশু শেখর সোম নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে দুর্লভপুর খেয়াঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। সুধাংশু শেখরের বাড়ি সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায়। ৩ দিন আগে মৌলভীবাজার শহরের সৈয়ারপুরে তালতো ভাই শংকর দাশের বাসায় বেড়াতে আসেন।
নিহতের পরিবার ও ফায়ার সাভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকায় মনুনদীতে গোসল করতে নামেন শেখর। এর পর থেকে তাকে খুঁজে না পাওয়ায় মৌলভীবাজার ও সিলেটের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধার কাজে নামেন।
রোববার ১৮ অক্টোবর সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনা স্থলের প্রায় ২ কিলোমিটার নদীর ভাটি এলাকা দূর্লভপুর খেয়াঘাট থেকে লাশ উদ্ধার করা হয়।
মৌলভীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার জালাল আহমদ জানান লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed