নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে দুই সহোদরসহ ৩ জন নিহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার স্বল্প দশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সমর।
নিহতরা হলেন-উপজেলার স্বল্প দশাল গ্রামের মৃত মো. হেকিমের ছেলে স্বপন (২২) ও রিপন (২৪) এবং একই গ্রামের মৃত কুরপান আলীর ছেলে মুকলেছ (২৮)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) সমর জানান, উপজেলার সাহতা ইউনিয়নের স্বল্প দশাল গ্রামের রেল লাইনের কাছে মাছ ধরার জন্য শ্যালো মেশিন দিয়ে পুকুর সেচ দিচ্ছিলেন ওই তিনজন।
পরে রাত ৪টার দিকে ক্লান্তি আসায় তারা রেল লাইনের ওপর ঘুমিয়ে পড়েন। এ সময় হাওর এক্সপ্রেস ট্রেন চলে আসে। কিন্তু শ্যালো মেশিন চলতে থাকায় তারা ট্রেন আসার শব্দ শুনতে পাননি। এতে ট্রেনের নিচে কাটা পড়েন তারা।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহে নিয়ে যাওয়া হচ্ছে।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed