Main Menu

ব্রি-৭৪ ও ৮৪ ধান বাজারজাত করণে কর্মশালা

বৈশাখী নিউজ ডেস্ক: বোরো মৌসুমে জিংক সমৃদ্ধ ব্রি-৭৪ ও ৮৪ ধান বাজারজাত করণের লক্ষ্যে সিলেট সদর উপজেলার খাদিমনগরস্থ এফআইভিডিবি প্রশিক্ষণ কেন্দ্রে এফআইভিডিবি’র উদ্যোগে হারভেষ্ট প্লাস এর আর্থিক সহযোগিতায় গত বৃহস্পতিবার দুপুরে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।

এফআইভিডিবি’র পরিচালক জাহিদ হোসেন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির উপ পরিচালক সুপ্রিয় পাল।

এফআইভিডিবি’র প্রজেক্ট অফিসার সৈয়দ রাকিব এর পরিচালনায় কর্মশালায় মূল প্রবন্ধ তুলে ধরেন হারভেষ্ট প্লাস এর এআরডিও সাইফুল ইসলাম।

কর্মশালায় বক্তব্য রাখেন এফআইভিডিবি’র কো-অডিনেটর দিলোয়ার হোসেন, প্রজেক্ট অফিসার সাইফুল ইসলাম।

কর্মশালায় আসন্ন বোরো মৌসুমে জিংক সমৃদ্ধ ব্রি-৭৪ ও ৮৪ ধান বাজারজাত করণের উপর গুরুত্বআরোপ করে কর্মশালায় অংশগ্রহণকারী বীজ ডিলারদের দিকনিদেশনা প্রদান করা হয় এবং এসব ধান বাজারজাত করণের উপর বিশেষ সাবসিডি দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়।

 

Share





Related News

Comments are Closed