হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মেয়র আরিফ
বৈশাখী নিউজ ডেস্ক: অসুস্থ অবস্থায় সকালে হাসপাতালে ভর্তি হওয়া সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর শারিরীক অবস্থার উন্নতি হয়েছে। দুপুরে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরে গেছেন।
এ তথ্য জানিয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারি সোহেল আহমদ বলেন, দুপুরে তিনি (মেয়র) হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকতে বলেছেন।
এরআগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় তাকে নগরীর নূরজাহান হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, শনিবার সকাল থেকে মেয়র জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরাসরি উপস্থিত থেকে তদারকি করছিলেন। এসময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নেওয়ার পর তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
প্রসঙ্গত, শনিবার (১৭ অক্টোবর) সকাল দশটায় সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর পাকিস্তানি হাইকমিশনার ইমরান আহমেদের সৌজন্য সাক্ষাত করার কথা ছিলো। তবে মেয়র অসুস্থ হওয়ায় তার দেখা পাননি হাইকমিশনার। সকাল ১০টায় নগর ভবনে গিয়ে সিসিকের কর্মকর্তাদের সাথে সাক্ষাত করেন পাকিস্তানি হাইকমিশনার।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed