রায়হানের খুনীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে রায়হান হত্যার প্রতিবাদে, খুনীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বৃহত্তর আখালিয়া নতুন বাজার এলাকাবসীর উদ্যোগে নতুন বাজার পয়েন্টে এক বিশাল মানববন্ধন পালন করা হয়।
শুক্রবার বিকাল ৪টার দিকে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মানববন্ধন সমাপ্ত হয়। নতুন বাজার ব্যবসায়ী ও বিশিষ্ট মুরব্বী নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে রিয়াজ উদ্দীন রিয়াজ ও মোঃ ফয়জুল হক এর যৌথ পরিচালনায়, মানববন্ধনে নতুন বাজার এলাকাসহ বিভিন্ন পাড়ামহল্লা থেকে বিপুল সংখ্যক জনতা অংশগ্রহন করেন।
এসময় মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শ্রী জগদীশ চন্দ্র দাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন কাউন্সিলর মো: ইলিয়াছুর রহমান ইলিয়াছ, ৬নং টুকেরাবাজ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস শহীদ, ৭, ৮ ও ৯নং মহিলা কাউন্সিলর রেবেক বেগম রেণু, মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতি সভাপতি আমির হোসেন আমির, সাবেক সদর ভাইস চেয়ারম্যান জইন উদ্দিন আহমদ, মুফতি আলী হায়দার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ শাহজাহান মিয়া, ৬নং ওয়ার্ডরে মেম্বার, তারেক মিয়া বাবুল ,৭নং ওয়ার্ডরে মেম্বার শফিকুর রহমান শফিক, সাবেক সেক্রেটারি মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতি সেলিম আহমদ, নবাবী মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ,তৈমুর রাজা, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন জয়, সাধারণ সম্পাদক মানিক মিয়া।
আরোও উপস্থিত ছিলেন, আতিকুর রহমান আতিক, ছালিক আহমদ, কয়েছ আহমেদ দুলাল, আব্দুল মতিন, মাশুক মিয়া, কাওছার আহমদ, রাজু আহমদ, এ্যাড সালেহ, হাজি সমসের আলী, আব্দুর রাজ্জাক, সবুর মিয়া, কনা মিয়া, রাজু মিয়া, আব্দুল কাদির খান, আলি হোসেন, শাকির আহমদ হিমেল দাস রিংকি, আলি আহমদ, গিয়াস মিয়া, লিপন আহমদ, কবির আলম, দিলাল আহমদ আবদুল মাজিদ, বদরুল হক, রতি লাল দাস, হাফিজ শামিম, জুনেদ, ফয়জুল আলম, আত্তর মিয়া, মুন্না আহমদ সুয়েব আহমদ, হারুন মিয়া, মনাফ মিয়া, জুমন মিয়া সহ এলাকার মুরুব্বীগন ও যুবকরা উপস্থিত ছিলেন।
Related News
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% ভাগ-বাটোয়ারা বাতিলের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ওRead More
সিলেটে বিপুল পরিমাণ রেড বুল ও মনস্টারসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুলRead More



Comments are Closed