Main Menu

বিশ্বনাথে খুনীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Manual2 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়নের রহমান নগর গ্রামের আকবর আলীর পুত্র ও স্থানীয় লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্র রবিউল ইসলামের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

শুক্রবার দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগীবাজারে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, গরুর পা কাটার স্বাক্ষী দেওয়ায় শিশু রবিউলের পুরুষাঙ্গ কেটে, চোখ দুটি নষ্ট করে, গাড় ভেঙ্গে, শরীরের একাধিক স্থানে সিগারেটের ছেকা দিয়ে হত্যা করা আধিযুগের সেই বর্বরতাকেও হার মানিয়েছে।

আগামী ২০ অক্টোবরের মধ্যে আইন-শৃংখলা বাহিনীকে রবিউলের হত্যাকারী সাদিক-কাদিরকে গ্রেফতার করতে হবে। তা না হলে ২১ অক্টোবর উপজেলা সদরের বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত মানববন্ধন থেকে পরবর্তিতে কঠোর আন্দোলনের ডাক দিবেন এলাকাবাসী।

Manual2 Ad Code

রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুস সালাম জুনেদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শহীদ রবিউল ইসলামের পিতা আকবর আলী, প্রবীন সাংবাদিক-কবি সাইদুর রহমান সাঈদ, ছাতকের ছইলা-আফজলাবাদ ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল ওয়াহিদ, সমাজ সেবক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক আবুল খয়ের মেম্বার, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ ইউসুফ, লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইছহাক হোসাইন, সিনিয়র শিক্ষক আবদুল গফুর, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হেকিম, মাদ্রাসা শিক্ষক হাফিজ আবদুল কাদির, রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য আবুল কাহার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, রামপাশা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল মুকিদ সুমন, বৈরাগী বাজার বণিক কল্যাণ সমিতির আহবায়ক আনিসুজ্জামান খান মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আবদুস শহিদ, সংগঠক সিরাজ মিয়া, গোয়াহরী গ্রামবাসীর পক্ষে প্রভাষক হাসানুজ্জামান, রামপাশা নতুন বাজার সমিতির সাধারণ সম্পাদক সাদ আলম।

মানববন্ধনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মিছবাউল ইসলাম। এসময় বিভিন্ন এলাকার নানান শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর সকাল ১১টার দিকে গাংগের পাড় এলাকায় যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাকে না পাওয়ায় এলাকায় মাইকিং করা হয় এবং সোমবার রাত সাড়ে ৮টায় রবিউলের মামা শওকত আলী বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী করেন (ডায়েরী নং-৫৪৩)। নিখোঁজের পরদিন মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয় রামপাশা-বৈরাগীবাজার সড়কের বাল্লার ব্রিজের পাশে একটি ডোবায় রবিউল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখেন একজন কৃষক। খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

Manual5 Ad Code

এঘটনায় ১২ অক্টোবর নিহতের পিতা আকবর আলী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ ও আরো ৩/৪ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে মঙ্গলবার বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন। মামলা ৯ (তাং ১৩.১০.২০ইং)। ওই দিন বিকেলেই মামলার এক অভিযুক্ত উপজেলার করপাড়া গ্রামের আবদুল কাদিরের স্ত্রী মাজেদা বেগম (৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

Manual2 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code