রায়হানের খুনিদের গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের ফলে নিহত যুবক রায়হান আহমদের খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আবারও সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।
রায়হানের খুনের মামলায় মূল অভিযুক্ত এসআই আকবরসহ পুলিশ সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিকাল ৪টার দিকে রায়হানের পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়রা সিলেট-সুনামগঞ্জ সড়কের আখালিয়া এলাকায় রায়হানের বাড়ির সামনে রাস্তা অবরোধ করেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এসময় রাস্তার দুপাশে শত শত গাড়ি আটকা পড়ে।
খবর পেয়ে বিকাল সাড়ে ৪টার দিকে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরাতে চেষ্টা করে। এসময় উত্তেজিত জনতা পুলিশের দিকে ধাওয়া করেন।
পরে বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় মুরুব্বিয়ান ও কাউন্সিলর মখলিছুর রহমান কামরানের সান্তনা এবং আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।
তবে বিক্ষোভকারীরা জানিয়েছেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের দ্রুত গ্রেফতার করা না হলে তারা কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবেন।
Related News
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% ভাগ-বাটোয়ারা বাতিলের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ওRead More
সিলেটে বিপুল পরিমাণ রেড বুল ও মনস্টারসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুলRead More



Comments are Closed