Main Menu

বাংলাদেশ থেকে শ্রমিক নিবে ইতালি: পররাষ্ট্রমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশিদের জন্য ইতালির ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা ইতালিতে প্রবেশ করতে পরবেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের এই কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বৈধ স্ট্রে পারমিট থাকার শর্তে বাংলাদেশিদের জন্য ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। যাদের পারমিটের মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসার জন্য আবেদন করতে হবে।’

বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূতের বরাতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, ইতালির পুলিশ দ্রুততার সঙ্গে চেকিং সম্পন্ন করার চেষ্টা করবে। তবে ইতালি এখনই নিয়মিত ভিসা দেবে না।

বাংলাদেশ সরকারের অনুরোধে ইতালি সিজনাল ও নন-সিজনাল ওয়ার্কার্স কর্মসূচিতে আমাদের অর্ন্তভূক্ত করেছে উল্লেখ করে তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই অনুমতির ফলে কালো তালিকা থেকে বেরিয়ে এলো বাংলাদেশ। এখন থেকে আবারও প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সিজনাল ও নন-সিজনাল ভিসায় ইতালি গিয়ে কাজ করার সুযোগ পাবেন বাংলাদেশিরা।

ইতালি গমনের প্রক্রিয়া তুলে ধরে মন্ত্রী বলেন, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। প্রত্যেকে ব্যক্তিগত স্পিড ও কাপ অফিস থেকে আবেদন করতে পারবেন। তার জন্য অবশ্যই নির্দিষ্ট ওয়েবসাইটের ফরম ফিলাপ করতে হবে। প্রথমত সিজনাল বা মৌসুমি কাজের জন্য ১৮ হাজার আবেদনকারীকে প্রবেশ করতে দেয়া হবে ইতালিতে। কৃষি, হোটেল, টুরিজম ক্ষেত্রে সাধারণত ছয় মাসের জন্য নেয়া হয় এসব শ্রমিক। ছয় মাস পর কাজের চুক্তি শেষে ফিরতে হবে দেশে।

দ্বিতীয় ধাপে স্থায়ী, স্ব-কর্মসংস্থান ও কনভেনশনাল ক্ষেত্রে নেয়া হবে ১২ হাজার ৮৫০ জনকে। এ শ্রেণির কর্মী এবং বিনিয়োগকারীরা যত দিন ইচ্ছা ইতালিতে থাকতে পারবেন এবং স্থায়ীভাবে বসবাস করার সুযোগ নিতে পারবেন ভবিষ্যতে।

Share





Related News

Comments are Closed