Main Menu

শাবির ল্যাবে ২৩ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি পিসিআর ল্যাবে বুধবার (১৪ অক্টোবর) নমুনা পরীক্ষায় নতুন করে ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ বুধবার ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ২৩ জনের দেহে ধরা পড়ে করোনাভাইরাস।

আক্রান্তদের মধ্যে সিলেটের ১৬ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ৫ জন ও হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন।

Share





Related News

Comments are Closed