দেশে করোনায় আরও ১৬ মৃত্যু, শনাক্ত ১৬৮৪
বৈশাখী নিউজ ডেস্ক : দেশে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৬৮৪ জন।
বুধবার কোভিড-১৯ রোগ নিয়ে হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য মিলেছে।
সেখানে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত এক হাজার ৬৮৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ ৮২ হাজার ৯৫৯ জন হল।
আর গত এক দিনে মারা যাওয়া ১৬ জনকে নিয়ে দেশে এই ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৯৩ জনে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও এক হাজার ৫৭৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৯৭ হাজার ৪৪৯ জন হয়েছে।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed