এবার হচ্ছেনা হযরত শাহপরান (র.) ওরস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার হযরত শাহপরান (র.) ওরস হচ্ছে না। আগামী ২২, ২৩ ও ২৪ অক্টোবর এ ওরস অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু, মহামারির বিস্তার রোধে মাজার কর্তৃপক্ষ এবার ওরস না করার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে যেহেতু এবার ওরস হচ্ছে না, সেহেতু ভক্ত-আশেকানদের মাজারে ভিড় না করার অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ভক্ত-আশেকানদের মাজারে সমবেত না হয়ে নিজ নিজ এলাকায় অবস্থান করার অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নভেল করোনা ভাইরাস এর সামাজিক সংক্রমণ বৃদ্ধির কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মোতাবেক সরকার কর্তৃক মহামারীর প্রকোপ নিয়ন্ত্রনের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হয়েছে। জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মোতাবেক, করোনা ভাইরাস জনিত মহামারীর বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সচেতনতার বিষয়টি বিবেচনায় রেখে হযরত শাহপরান (রহঃ) মাজার শরীফে বার্ষিক ওরস মোবারক বিগত বছরগুলোর ন্যায় এবার উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, করোনার কারণে এবার হযরত শাহজালাল (র.) এর বার্ষিক ওরসও অনুষ্ঠিত হয়নি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed