Main Menu

কিডনি ফাউন্ডেশন সিলেটে যোগ দিলেন ডা. এম এ মজিদ

বৈশাখী নিউজ ডেস্ক: কিডনি ফাউন্ডেশন সিলেটে যোগ দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পেডিয়েট্রিকস ন্যাফ্রোলোজি চিকিৎসক এম এ মজিদ। চিকিৎসক এম এ মজিদ-এর যোগদান উপলক্ষে কিডনি ফাউন্ডেশন সিলেটে এক অভ্যর্ত্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় কিডনি ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ অভ্যর্ত্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক এম এ মজিদ বলেন, দীর্ঘ ৫০ বছর পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে চিকিৎসা সেবা দিয়েছি। এবার জীবনের বাকী সময়টুকু আমার জন্মভুমি সিলেটের মানুষের সেবা করতে চাই। তিনি বলেন, আমার সারাজীবনের অভিজ্ঞতা মানুষের মাঝে বিলিয়ে দিতে চাই। শিশুদের কিডনি রোগ নিয়ে নিরলস কাজ করতে আামি বদ্ধপরিকর। তিনি তাঁর বক্তব্যে বলেন, পেডিয়েট্রিকস ন্যাফ্রোলোজি বিষয়ে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দিতে উদ্যোগ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কিডনি ফাউন্ডেশন সিলেটের পরিচালক ও ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী, নির্বাহী সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, ডা. নাজরা চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর ডা: কাজী মুশফিক আহমদ, কো-অর্ডিনেটর ও প্রধান নির্বাহী ফরিদা নাসরীন, ডা. মো: জাকির হোসেন, চ্যানেল এস টিভি’র ব্যুরো প্রধান মঈন উদ্দিন মনজু, দৈনিক উত্তরপূর্ব’র জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ, কিডনি ফাউন্ডেশন সিলেটের প্রজেক্ট ম্যানেজার ওবায়েদ বিন বাছিত (সুমন) ও ম্যানেজার আতিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, সপ্তাহের প্রতি রবিবার ও বুধবার কিডনি ফাউন্ডেশন সিলেটের শাহজালাল উপশহর কার্যালয়ে খ্যাতিসম্পন্ন পেডিয়েট্রিকস ন্যাফ্রোলোজি চিকিৎসক এম এ মজিদ রোগি দেখবেন। বিজ্ঞপ্তি।

Share





Related News

Comments are Closed