Main Menu

ফেঞ্চুগঞ্জে কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, গ্রেপ্তার ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে রতন কর (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রতন মৌলভীবাজার জেলার সদর থানাধীন বেকামুড়া গ্রামের মৃত গোপাল করের ছেলে।

জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেমের সূত্র ধরে গত ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার দক্ষিণ আশিঘর এলাকার এক কিশোরীকে অপহরণ করে সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে এনে ধর্ষণ করে রতন। এ ব্যাপারে ভিকটিম ফেঞ্চুগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করে। অভিযোগের প্রেক্ষিতে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম আসামীকে দ্রত গ্রেফতারের নির্দেশ দেন।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান এর নেতৃত্বে বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকা থেকে রতনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে রতনকে আদালতে উপস্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী নির্যাতন সংক্রান্ত যে কোন অভিযোগ প্রাপ্তির পর আসামীদের গ্রেফতার করতে সিলেট জেলা পুলিশের প্রতিটি ইউনিটকে নির্দেশনা দিয়েছেন সিলেটের জেলা পুলিশ সুপার।

Share





Related News

Comments are Closed