Main Menu

সিলেটে কুষ্টিয়ার নারীর লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কুশিঘাট এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম লাবণী ইয়াছমিন (৩৭)। তিনি কুষ্ঠিয়া জেলার বেড়াবনা থানার ফারাকপুর গ্রামের ফয়জুল হকের মেয়ে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে শাহপরাণ থানা পুলিশ এই লাশ উদ্ধার করে।

জানা গেছে, মঙ্গলবার বেলা ২টার দিকে নগরীর বুরহান উদ্দিন রোডের মনিপুরী পাড়ার পাশে সুরমা নদীর ঘাটে ওই নারীকে নামতে দেখেন স্থানীয়রা। কিছুক্ষণ পর দূর থেকে নদীতে মাছ ধরা অবস্থায় একজন জেলে দেখতে পান নদীর পানি ভাসিয়ে নিয়ে যাচ্ছে এই নারীকে। এসময় অন্য জেলেদের নিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই নারীর ব্যানেটি ব্যাগ থেকে তার বাড়ির ঠিকানা সংক্রান্ত তথ্য পায়। ১১ অক্টোবর সিলেটে এসেছেন বলে তার ব্যাগে একটি ট্রেনের টিকেটও পাওয়া গেছে।

শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, ওই নারীর বাড়িতে খবর দেয়া হয়েছে। কী জন্য তিনি সিলেট এসেছেন, তার পরিবারের লোকজন আসার পর সকল তথ্য পাওয়া যাবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed