দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪৫
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার মধুরা পুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৪৫ জন। আহতদের উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতাল ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০/১৫জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭ টার দিকে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম নুর মোহাম্মদ (৫০)।
জানা যায়, মঙ্গলবার সকালে ঐ গ্রামের মুকিত চৌধুরী ও দিলহক গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে সংঘর্ষে ঘটনাস্থলেই মুকিত চৌধুরী গ্রুপের নুর মোহাম্মদ নামে একজন নিহত হয়।
গ্রামে আধিপত্য বিস্তার, জমিজমা নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়।
এদিকে দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed