Main Menu

রায়হানের পরিবারের পাশে বিএনপির নেতৃবৃন্দ

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ‘পুলিশি নির্যাতনে’ নিহত স্বাস্থ্য কর্মী রায়হানের বাসায় গেলেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। সোমবার (১২ অক্টোবর) বিকেলে নগরীর আখালিয়া এলাকার নেহারিপাড়াস্থ রায়হানের বাসায় যান তারা।

এসময় রায়হানের মা সালমা বেগম ও স্ত্রী তাহমিনা আক্তার তান্নি ২ মাসের কন্না সন্তানকে সাথে নিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানান।

এসময় সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী তাদের স্বান্তনা দেন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি প্রদানের ক্ষেত্রে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Manual3 Ad Code

এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।

Manual5 Ad Code

সমবেদনা জানানোর এক পর্যায়ে মৃত রায়হানের আড়াই মাস বয়সি কন্যা সন্তান আলফাকে কোলে নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মিফতাহ্ সিদ্দিকী। সে সময় তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন যে ছেলের পরিবারের লোকজন আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন তাদের পরিবারের সন্তান আজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ডের শিকার।

Manual6 Ad Code

উল্লেখ্য, মৃত রায়হানের পিতামহ একজন সাবেক পুলিশ কর্মকর্তা ও পিতা বিডিআরে কর্মরত ছিলেন।

Manual7 Ad Code

এসময় মহানগর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, বিএনপি নেতা আজিজুর রহমান, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মন্জুর হোসেন মজনু, সিলেট মহানগর কৃষকদলের সদস্য সচিব মারুফ আহমদ টিপু, সিলেট মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য এমদাদুল হক স্বপন, ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা ফয়জুল হক, হানু মিয়া, সেলিম আহমদ, আমিনুল ইসলাম, রাকিব আহমদ, কাওসার হোসেন রকি প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code