হবিগঞ্জে ৪ সাংবাদিকের বিরুদ্ধে চেয়ারম্যানের মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি-অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় হবিগঞ্জ থেকে প্রকাশিত ‘দৈনিক প্রভাকর’ এর ৪ সাংবাদিকের বিরুদ্ধে ২০ কোটি টাকার মানহানির মামলা করেছেন মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন আহম্মদ।
মামলার আসামিরা হলেন, দৈনিক প্রভাকরের সম্পাদক মো. আব্দুল হালীম, ভারপ্রাপ্ত সম্পাদক মো. সহিবুর রহমান, বার্তা সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ ও প্রতিবেদক শেখ সাহাউর রহমান বেলাল।
গত ১৪ সেপ্টেম্বর হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (আমল-৬) আদালতে ১০ টাকার কোর্ট ফি দিয়ে মামলাটি দায়ের করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ৩০ আগস্ট ও ৩ সেপ্টেম্বর দুটি সংবাদ প্রকাশ করে হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রভাকর। এতে বাঘাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন আহম্মদের পারিবারিক, সামাজিক ও পেশাগতভাবে ২০ কোটি টাকা মূল্যের মানহানি হয়েছে।
এই চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন দৈনিক প্রভাকরের বার্তা সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ। তিনি বলেন, দুর্নীতি-অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় বাঘাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন আহম্মদ আমাদের বিরুদ্ধে মামলা করেছেন।
এদিকে, মামলা দায়েরের ঘটনায় হবিগঞ্জে কর্মরত সাংবাদিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
Related News
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিক মিয়া (২৫) নামে এক সিরামিক কারখানার শ্রমিকেরRead More
হবিগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর টমটমকে ওভারটেক করতে গিয়ে বাস ও মোটরসাইকেলেরRead More



Comments are Closed