Main Menu

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহি বৃদ্ধ নিহত

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার কাজী পাড়ার মিলন বাজারে ট্রাক্টরের ধাক্কায় বাই সাইকেল আরোহী রফিজ উদ্দীন (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজী পাড়ার মিলন বাজার এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত রফিজ উদ্দীন পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের শুড়ি ভিটা গ্রামের মৃত খশির উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃদ্ধ রফিজ উদ্দীন বাই সাইকেল যোগে নিজ বাড়ি থেকে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। এসময় সদর উপজেলার কাজী পাড়ার মিলন বাজার নামক স্থানে একটি বালু বাহী ট্রাক্টর পিছন থেকে বাই সাইকেল আরোহী বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে বাই সাইকেল আরোহী বৃদ্ধ রাস্তায় ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

পঞ্চগড় সদর থানার এস আই আব্দুল কাইয়ুম জানান, দূর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে ছুটে যাই এবং ট্রাক্টরটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমদ ট্রাক্টরের ধাক্কায় বাই সাইকেল আরোহী বৃদ্ধের নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed