টুম্পা হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার ডুমুরিয়া উপজেলার বাদুড়গাছা গ্রামে গৃহবধূ টুম্পা হত্যা মামলায় স্বামী প্রসেনজিৎ গাইনসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একজনকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন। এছাড়া সাজাপ্রাপ্ত আসামিদের দু’টি ধারায় ৪৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত অপর দুই আসামি হলেন- অনিমেষ গাইন ও বিপ্লব কান্তি মণ্ডল। প্রসেনজিৎ গাইনের ভাই সুদাশ গাইন খালাস পেয়েছেন। সাজাপ্রাপ্ত প্রসেনজিৎ গাইন ও বিপ্লব কান্তি মণ্ডল পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৭ অক্টোবর ডুমুরিয়ার বাদুড়গাছা গ্রামের ঘ্যাংরাইল নদীতে চুবিয়ে শ্বাসরোধ করে টুম্পাকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। ৯ অক্টোবর নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই সমিত মণ্ডল বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
২০১৭ সালের ২৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কেরামত আলী চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় ২৮ জন সাক্ষীর মধ্যে ২৬ জন সাক্ষ্য দিয়েছেন।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed