Main Menu

শ্রীমঙ্গলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামীকে ছাড়িয়ে আনতে আইনজীবীর কাছে নিয়ে যাওয়ার কথা বলে গেস্ট হাউজে নিয়ে ২৫ বছরের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার (১০ অক্টোবর) ওই নারী শ্রীমঙ্গল থানায় ধর্ষণের একটি অভিযোগ করেন।

পরে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে রোববার সকালে ধর্ষণের অভিযোগে কাজল মিয়া (৩০) ও মতিন মিয়া (২০) কে গ্রেপ্তার করে মৌলভীবাজার আদালতে পাঠায়।

গত ১৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের হামিদা গেস্ট হাউজে ঘটনাটি ঘটে। অভিযুক্ত কাজল মিয়া (৩০), মতিন মিয়া (২০) ও ধর্ষণের শিকার নারী উপজেলার সাতগাঁও ইউনিয়নের আঐ গ্রামের বাসিন্দা।

ধর্ষণের অভিযোগ দায়ের করা নারী (২৫) বলেন, গত সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ জেলখানায় আমার স্বামীকে দেখাতে আমার প্রতিবেশী কাজল মিয়া ও মতিন মিয়া আমাকে নিয়ে যায়। সেখান থেকে বের হয়ে তারা আমার স্বামীকে ছাড়িয়ে আনার জন্য একজন আইনজীবীর সাথে দেখা করতে বলে। উকিলের সাথে দেখা করে তারা আমার স্বামীকে ছাড়িয়ে আনবে বলে আমাকে জানায়। পরে আমি তাদের সাথে যাই। তারা আমাকে শ্রীমঙ্গল শহরের হামিদা গেস্ট হাউজে নিয়ে একটি রুমে বসায়। অনেকক্ষণ বসার পর তারা দুজনে আমার সাথে থাকা ৫ বছরের শিশুটিকে অন্য কক্ষে নিয়ে গিয়ে একজন একজন করে আমার আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তারা আমাকে গেস্ট হাউজে ফেলে রেখে চলে যায়। আমি সেখান থেকে বাড়ি ফিরে যাই। পরে আমি মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হই সেখানে আমার ডাক্তারি পরীক্ষা হয়। আমি অসুস্থ থাকায় থানায় অভিযোগ করতে পারিনি। তবে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে তথ্য পেয়ে শ্রীমঙ্গল থানার এক এসআই আমার সাথে ফোনে কথা বলেছিলেন। আমি গতকাল শনিবার তাদের নামে থানায় অভিযোগ করি।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, আমাদের কাছে অভিযোগ করার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তদের আজ রোববার উপজেলার আমরাইলছড়া থেকে গ্রেপ্তার করেছি। তাদের আজ রোববার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এই বিষয়ে একটি মামলা হয়েছে। আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

Share





Related News

Comments are Closed