সুনামগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে পৌরসভার ট্রাকের ধাক্কায় শামীম আহমেদ রনি (২৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১১ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বড়ই গ্রামের মৃত গোলে নূর আহমদের ছেলে। তিনি শহরের হাসননগর এলাকার সুলতানপুরে ১৫/১ নম্বর বাসায় ভাড়া থাকতেন। সুনামগঞ্জ শহরে কয়েক বছর যাবত ব্যবসা করে আসছিলেন তিনি।
নিহতের খালাতো ভাই সাহেব আলী বলেন, ‘স্থানীয়রা আমাকে জানিয়েছেন আমার খালাতো ভাই শামীম আহমেদ রনিকে পৌরসভার একটি ট্রাক চাপা দিয়েছে।’
সুনামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়েছি মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়েছে পৌরসভার ট্রাক । ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। খুব সম্ভবত এটি পৌরসভার ট্রাক নম্বর-৬।’
তবে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, ‘সুনামগঞ্জ পৌরসভার ট্রাক চাপা দেয়নি। একটি সিএনজিচালিত অটোরিকশা ওই মোটরসাইকেলকে চাপা দিয়েছে।’
সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, ‘আমরা সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসেছি। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed