Main Menu

সিলেটে জুয়ার আসরে র‌্যাবের অভিযান, আটক ৯

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর কুমারগাঁও ও কদমতলির দুটি জুয়ার আসরে ঝটিকা অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। এছাড়াও র‌্যাব উদ্ধার করেছে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে পৃথকভাবে এ দুই স্থানে অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব জানায়, গতকাল রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত র‌্যাব-৯ এর দুটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহনগরীর জালালাবাদ থানাধীন কুমারগাও এলাকা ও দক্ষিণ সুরমা থানার কদমতলি এলাকার জুয়া খেলার আসরে ঝটিকা অভিযান চালায়। এসময় জুয়া খেলায় ব্যবহৃত বোর্ড, ২টি স্লিপ বই, নগদ ১১ হাজার ৫১০ টাকাসহ ৯ জুয়াড়িকে আটক করে র‌্যাব।

আটককৃতরা হচ্ছে জালালাবাদ থানার সাংসাধীপুর সোনাতলা গ্রামের মৃত ওয়াসিদ আলীর ছেলে মো. মনির মিয়া (৪৭), পাঠানটুলা এলাকার, মৃত নূর মোহাম্মদের ছেলে মো. জুয়েল রানা (২২), গুফাল গ্রামের ওয়াহিদুল্লাহর ছেলে আব্দুল হান্নান (২৭), একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে ফরহাদ (১৯), উত্তর পীরপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে রাজু আহম্মেদ (২১), কুমারগাও এলাকার আসমান আলীর ছেলে কয়েস আহম্মেদ (৪০), কোম্পানীগঞ্জ থানার দক্ষিণ রাজনগর গ্রামের মো. আব্দুল কাইয়ুমের ছেলে মো. নেছার আহম্মেদ (২৮), মৌলভীবাজার জেলার সদর থানার দরগা মহল্লা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মো. জাহেদ আহম্মেদ (২৪) ও জৈন্তাপুর থানার ঘাটের চটি গ্রামের মো. আছাব আলীর ছেলে মো. সোলেমান আহম্মেদ (৩০)।

পরে আটক জুয়াড়িদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক তাদের এসএমপির জালালাবাদ ও দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

Share





Related News

Comments are Closed