স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর সোনাগাজী উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা তমিজ উদ্দিন নয়নকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আবদুর রহিম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার ওই কিশোরীর পরিবার তমিজ উদ্দিনের বিরুদ্ধে সোনাগাজী থানায় মামলা করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রেফতার তমিজ উদ্দিন নয়ন ওই কিশোরীর বাবার চাচাতো ভাই। তিনি সোনাগাজী মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এছাড়া তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী। ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।
কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, গেল ১ অক্টোবর সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই স্কুলছাত্রীকে জোর করে স্থানীয় বাজারে নিজ দোকানে নিয়ে ধর্ষণ করেন তার চাচা তমিজ উদ্দিন। ভয়ে প্রথমে এ ব্যাপারে মুখ খোলেননি ওই কিশোরী। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি সে তার মাকে জানালে ঘটনা প্রকাশ্যে আসে। এ নিয়ে প্রতিবেশীদের মধ্যেও কানাঘুষা শুরু হয়। তবে তমিজ উদ্দিন ইউপি মেম্বর ও প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে রাজি হচ্ছিল না।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল পলাশ জানিয়েছেন, কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তমিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed