মধ্যরাতে বাসের ভেতর নারীকে ধর্ষণ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের মনিহার বাস টার্মিনাল এলাকায় এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এরইমধ্যে মনির হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এএসপি জানিয়েছেন, যশোরের এমকে পরিবহনের স্টাফ মনির হোসেনের সঙ্গে ভুক্তভোগী নারীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ওই নারী রাজশাহী থেকে যশোরে এসে বৃহস্পতিবার রাতে মনিরের সঙ্গে বেড়াতে বের হয়েছিলেন। ভিকটিমের বিশ্বস্ততার সুযোগ নিয়ে রাত ৩টার দিকে মনির তাকে বাসের ভেতরে ধর্ষণ করে।
বিষয়টি টের পেয়ে বাস টার্মিনাল এলাকার লোকজন মনিরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।
যশোর শহরস্থ কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, এ ঘটনায় মনিরকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed