Main Menu

দেশে করোনায় আরও ১৭ মৃত্যু, শনাক্ত ১২৭৮

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৪৭৭ জনে।

এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৭৮ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জন করোনা রোগী।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯৬ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৯১২ জন।

Share





Related News

Comments are Closed