Main Menu

বিয়ানীবাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ছোট ভাইয়ের দায়ের কোপের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম কামরুল (২৪)। সে উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রাম এলাকার চান্দ আলীর ছেলে। ঘটনার পর থেকে ছোট ভাই তানভীর (১৭) পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক শত্রুতাকে কেন্দ্র করে ছোট ভাই তানভীর (১৭) ও বড়ভাই কামরুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তানভীরের দায়ের কোপে কামরুল ঘটনাস্থলেই মারা যায়।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক তানভীর এখন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed