Main Menu

অস্ত্র মামলায় ‘ধর্ষক’ সাইফুরের ৩দিনের রিমান্ড

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী সাইফুর রহমানের অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সাইফুরকে অস্ত্র মামলায় ৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানানো হয়।

শুনানী শেষে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান তার তিন দিনের রিমান্ড মন্জুর করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকরী কমিশনার (প্রসিকিউশন) অমূল কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালতে ৫দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানী শেষে আদালতের বিচারক তার ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষক সাইফুর রহমানের দখলে থাকা কক্ষ থেকে পুলিশ একটি পাইপগান, চারটি রামদা, দুটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করে।

Share





Related News

Comments are Closed