Main Menu

সিলেটে কিশোরী ধর্ষণ, রিমান্ডে ছাত্রলীগ কর্মী নিজু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে নগরীর দাড়িয়াপাড়ায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া আসামি রাকিবুল হোসেন নিজুকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ

সোমবার (৫ অক্টোবর) দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে হাজির করে তিনদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত এ সময় একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য ভূষণ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ২ অক্টোবর শুক্রবার রাতে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেন কিশোরীর মা। গ্রেপ্তার হওয়া নিজু ছাত্রলীগের পিযুষ কান্তি দে’র অনুসারী গ্রুপের কর্মী।

কিশোরীর পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর কিশোরীকে ধর্ষণ করেন নিজু।

জানা যায়, ২৯ সেপ্টেম্বর ঘটনা ঘটলেও প্রথমে বিষয়টি আপোষে মীমাংসার চেষ্টা করা হয়। আপোষ না হওয়ায় ২ অক্টোবর শুক্রবার রাতে কিশোরীরা মা বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

কিশোরীর মায়ের দায়েরকৃত মামলায় অভিযোগ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর ওই কিশোরীকে বাসার ছাদে নিয়ে ধর্ষণ করেন রাকিবুল হোসেন নিজু। নিজু নগরীর দাড়িয়াপাড়া এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। আর কিশোরী নগরীর আরেকটি এলাকায় ভাড়া বাসায় থাকে। তাদের মূল বাড়ি সদর উপজেলায়।

প্রসঙ্গত, এরআগে গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে এক তরুণীকে ধর্ষণ করা হয়। এঘটনায় ছয় ছাত্রলীগ কর্মীর নাম উল্লেখ করে আরো ২/৩জনকে অভিযুক্ত করে মামলা করেন নির্যাতিতার স্বামী। আসামিদের সকলকেই গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব।

Share





Related News

Comments are Closed