Main Menu

বঙ্গোপসাগরে ফিশিং বোট ডুবে নিখোঁজ ১৭ জেলে

বৈশাখী নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে ফিশিং বোট ডুবে চট্টগ্রামের বাঁশখালীর ১৭ জন জেলে নিখোঁজ রয়েছেন। ১৩ জনকে জীবিত উদ্ধারের খবর মিললেও এলাকায় ফিরেছেন মাত্র তিনজন।

রবিবার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে কুতুবদিয়া উপকূলে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। গতকাল শনিবার রাতে ৯নং শীলকূপ ইউনিয়নের বাংলাবাজার ঘাট থেকে মাছ ধরতে গভীর সাগরে যায় বাঁশখালীর ছগির মাঝির ওই ফিশিং বোট।

সাগরে নিখোঁজ ফয়জুল্লাহ নামের এক জেলের ভাই মোহাম্মদ শহীদ উল্লাহ জানিয়েছেন, গতকাল রাতে সাগরে মাছ ধরতে গিয়ে সকাল সাতটার দিকে দুর্ঘটনা ঘটে। এতে ছগির মাঝির ফিশিং বোটের ৩০ মাঝিমাল্লা সাগরে ভেসে যায়। এদের মধ্যে নুরনবী-মহিউদ্দিনসহ তিন জেলে সন্ধ্যায় এলাকায় ফিরেছে।

উদ্ধার জেলেরা জানিয়েছেন, আশপাশের ফিসিং বোট গুলো ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে, বাকি ১৭ জন জেলে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধার করতে প্রশাসনের পাশপাশি বাঁশখালি থেকে আরও ১০টি বোট গেছে সাগরে।

 

Share





Related News

Comments are Closed