Main Menu

২০১৭ সালের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক : ২০১৭ সালের পুরাতন সিলেবাসের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সে ৬৫ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। আজ রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ফল প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সারাদেশের ১ হাজার ১৯৪ টি কলেজের মোট ৬৩৫ টি কেন্দ্রে সর্বমোট ৮ হাজার ৪২৬ জন নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results কিংবা যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে NU স্পেস DEG স্পেস রোল নাম্বার লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করে ফল জানা যাবে।

Share





Related News

Comments are Closed