হবিগঞ্জে মা-মেয়েকে গণধর্ষণ, আটক ২
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ডাকাতি করতে এসে মা ও মেয়েকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার এ ঘটনায় মামলা করা হয়েছে। গত শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চুনারুঘাটের ৯নং রানীগাঁও ইউনিয়নে পাহাড়ি এলাকা গরমচড়ি ফরেস্ট মাজারসংলগ্ন একটি বাড়িতে শুক্রবার গভীর রাতে একদল যুবক ঘরে প্রবেশ করে মা (৪৫) ও মেয়েকে (২৫) ধর্ষণ করে।
প্রথমে যুবকরা ডাকাতির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে প্রথমে মা ও মেয়ের ঘরে থাকা সোনা গহনা ও গরু নিয়ে যায়। একপর্যায়ে তাদের মুখ বেঁধে যুবকরা মা ও মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে তাদের জ্ঞান ফিরলে নিজেকে মুক্ত করে চিৎকার করে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় ওয়ার্ড মেম্বারকে অবগত করা হয়।
এ বিষয়ে স্থানীয় মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক জানান, তারা এক যুবককে চিনতে পেরেছে। এ ঘটনায় মামলা করেছেন তারা।
এদিকে, এ ঘটনায় দুই আসামীকে আটক করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- জেলার চুনারুঘাট উপজেলার জিগদর গ্রামের শফিক মিয়ার ছেলে মামলার প্রধান আসামী শাকিল মিয়া ও একই গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে হারুণ মিয়া (২৫)।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed