ব্যাংকার মোজতবা রুম্মান চৌধুরীর ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাকালের শুরু হতে কাজ করা ফ্রন্টলাইনার সেন্ট্রাল ব্যাংকার, ব্যাংক অফিসার্স ক্লাব, সিলেট এর সেক্রেটারী এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোজতবা রুম্মান চৌধুরী (৫৬) কোভিড১৯ এ নর্থ ইষ্ট হাসপাতালে ১ অক্টোবর ১১টা ৫৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার বিকাল হতে অবস্থার অবনতি হলে রাত ৯টায় চিকিৎসকদের বোর্ড মিটিং হয়। অবস্থার চরম অবনতি হলে সাড়ে ১১টায় লাইফ সাপোর্টে নেয়া হয়। চিকিৎসকদের প্রাণান্তকর চেষ্টা ব্যর্থ করে দিয়ে রাত ১১.৫৫ মিনিটে শেষ চির বিদায় নেন জনপ্রিয় ও পরোপকারী এ সেন্ট্রাল ব্যাংকার।
মৃত্যুকালে তিনি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে, এইচএসসি পরীক্ষার্থী মেয়ে, ৩ ভাই, অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুম্মা শাহজালাল উপশহর বাংলাদেশ ব্যাংক স্কুল মাঠে নামাজে জানাজা শেষে হযরত মানিকপীর (র.) গোরস্তানে তাকে সমাহিত করা হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন, মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম ও মোঃ সিরাজুল ইসলামসহ বিভিন্ন ব্যাংকের পদস্থ কর্মকর্তাগণ,সহকর্মীগণসহ বিপুল সংখ্যক লোক জানাজায় অংশ নেন। জানাজার পূর্বে পরিবারের পক্ষ হতে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই এপিপি এডভোকেট মোস্তফা শাহীন চৌধুরী।
Related News
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% ভাগ-বাটোয়ারা বাতিলের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ওRead More
সিলেটে বিপুল পরিমাণ রেড বুল ও মনস্টারসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুলRead More



Comments are Closed