তালতলীতে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে ৫ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ওই স্কুল ছাত্রীর বাবা এমন অভিযোগে থানায় মামলা দায়ের করেন। ধর্ষণ মামলার অভিযোগে সোবহান (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার লালুপাড়া এলাকার মৃত আবুল কাশেম মাস্টারের ছেলে সোবহান হাওলাদার ফকিরহাট বাজারে মুদি মনোহরী দোকান দিয়ে আসছে। ঐ বাজারে তার দোকানের পাশেই ইদুপাড়া এলাকার দিনমজুর আবুল কালামের ৫ম শ্রেণিতে পড়ুয়া ১১ বছরের মেয়ে গত সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে বাজার করতে গেলে দোকানদার সোবহান হাওলাদার মেয়েটিকে ডেকে দোকানের পিছনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় স্থানীয় শাকিল নামের এক যুবক সদায় কিনকে গেলে ওই মেয়ের ডাক চিৎকার শুনে মেয়েটিকে উদ্ধার করেন। শাকিল কে এই ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেয় ধর্ষক। ঘটনাটি জানাজানি হলে সন্দেহ করে সোবহান তার লোকজন নিয়ে শাকিলকে মারধর করেন। এ ঘটনায় আহত শাকিলকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছেRead More
ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় পৃথক ঘটনায় বোরহানউদ্দিন ও দৌলতখানে তিনজনের মৃত্যু হয়েছে। বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকেRead More



Comments are Closed