নবীগঞ্জে সেচ্ছাসেবকলীগ নেতা নিখোঁজ
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বেসরকারি এনজিও সেবার কাজে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি সেবার জোনাল ম্যানেজার ও পৌর সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি তারেক আহমেদ সবুর (৩০)।
গত ২৭ সেপ্টেম্বর (রবিবার) সকালে অফিসের উদ্দেশ্যে বের হন। তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় নবীগঞ্জ সদর থানায় গত ২৮ সেপ্টেম্বর সোমবার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ স্বামীর ব্যাপারে তার স্ত্রী রিপা আক্তার জানান, তার স্বামী গত এক বছর যাবত আনমনু রোডের বেসরকারি এনজিও সেবাতে কাজ করে আসছিলেন। গত রবিবার এনজিওর কাজে অফিসের উদ্দেশ্যে বের হন। পরে দুপুর ১টার দিকে ফোন দিলে শেরপুর আছেন বলে জানান। এরপর থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত তার স্বামী বাসায় ফেরেননি এবং মোবাইল ফোনও বন্ধ রয়েছে। পরবর্তীতে ফিরে না আসায় আত্মীয়-স্বজনরা মিলে সম্ভাব্য সব স্থানে সবুরের খোঁজ করেন। স্বামীর খোঁজ না পেয়ে চারটি সন্তানকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছি। এব্যাপারে নবীগঞ্জ থানা প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এব্যাপারে সেবা এনজিওর চেয়ারম্যান অনঙ্গ ভূষন দাশ বলেন, তাকে খোঁজে পেতে তার পরিবারকে সর্বাত্বক সহযোগিতা করা হচ্ছে।
এব্যাপারে পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল বলেন, তাকে খোঁজে পেতে সম্ভাব্য সব স্থানে খোঁজ করা হচ্ছে। এছাড়া আমরা নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতা নিচ্ছি।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, এ ঘটনায় একটি জিডি হয়েছে। তদন্তকারী কর্মকর্তা গুরুত্বসহকারে বিষয়টি নিয়ে কাজ করছেন।
Related News
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিক মিয়া (২৫) নামে এক সিরামিক কারখানার শ্রমিকেরRead More
হবিগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর টমটমকে ওভারটেক করতে গিয়ে বাস ও মোটরসাইকেলেরRead More



Comments are Closed