হরিপুর গ্যাস ফিল্ডের ৯নং কূপের খনন কাজ শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে প্রাকৃতিক গ্যাস ও তেল উৎপাদনে পথিকৃত সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) আওতাধীন জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ডের ৯নং কূপের খনন কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টায় নতুন এই কূপের খনন কাজ শুরু হয়। দেশের চাহিদা পূরণে এই কূপ থেকে উত্তোলিত গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী এসজিএফএল কর্মকর্তারা।
কূপের খননকাজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন এসজিএফএল’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলী ইকবাল মো. নূরুল্লাহ, বাপেক্স এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লা, প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক প্রমুখ। কূপটি খনন করছে পেট্রোবাংলার কোম্পানি বাপেক্স।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed