সিলেট নগরীতে ৩ ছিনতাইকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরী থেকে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধায় নগরীর ক্বীন ব্রীজের আশপাশ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ ১৭ হাজার টাকা, রূপার চেইন ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল বুধবার দুপুরে সিলেট নগরীর ওসমানী শিশু পার্কের সামনে সুজন আহমদ নামের এক ব্যক্তির মোবাইল সেট, রুপার চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পরপরই সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞার নির্দেশনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই (নিরস্ত্র) আকবর হোসাইন ভূইয়া একদল পুলিশ নিয়ে শহরের কিন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো-ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর থানার ইব্রামিপুর গ্রামের কিরণ মিয়ার ছেলে সামছুল মাহমুদ রকি (২৫), নগরীর মেন্দিবাগ (নোয়াগাঁও)’র মিজান উদ্দিনের ছেলে আতিফ ইসলাম রিজবী (২১), ছাতকের মন্ডলপুরের ফয়জুল করিমের ছেলে হুমায়ুন আহমদ জনি (২২)।
Related News
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান, নিত্যপণ্যের দাম কমানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশেরRead More



Comments are Closed