কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ
আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের নতুন আমির হিসেবে যুবরাজ শেখ নওয়াফ আল-আহমদ আল-সাবাহর নাম ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। মঙ্গলবার রাতে এ ঘোষণা দেওয়া হয়। খবর রয়টার্সের
এর আগে, মঙ্গলবার কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ ৯১ বছর বয়সে মারা যান। তিনি শেখ নওয়াফের সৎ ভাই।
বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় পার্লামেন্টে নতুন আমিরের শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলে স্পিকার মারজুক আল-ঘানিম মঙ্গলবার এক টুইটে জানিয়েছেন। গত জুলাইয়ে চিকিৎসার জন্য কুয়েত থেকে যুক্তরাষ্ট্র যান আমির শেখ সাবাহ। সেখানেই হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি তেলসমৃদ্ধ উপসাগরীয় আরব দেশ কুয়েতের আমিরের দায়িত্বে আসেন ২০০৬ সালে। এর আগে তিনি ৫০ বছরের বেশি সময় ধরে দেশের পররাষ্ট্র নীতি দেখাশুনা করেন। তাকে ‘ডিন অব আরব ডিপ্লোমেসি’ আখ্যা দেন অনেকে।
Related News
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More



Comments are Closed