বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় আজ
আন্তর্জাতিক ডেস্ক: ২৮ বছর পর ভারতের বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা হচ্ছে আজ বুধবার।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর উন্মত্ত রামভক্তদের হাতে অযোধ্যার শতাব্দী প্রাচীন বাবরি মসজিদ ধ্বংস হয়। প্রায় ২৮ বছর পরে আজ লখনৌয়ের বিশেষ সিবিআই আদালত ওই মামলার রায় ঘোষণা করবেন।
বিজেপির অনেক সিনিয়র নেতা ওই মামলায় অভিযুক্ত। ভারতের মুসলিমরা ওই মামলার দিকে তাকিয়ে আছেন এখন। বহুল আলোচিত এ মামলায় মোট ৪৯ জনকে অভিযুক্ত করে এফআইআর দায়ের করা হয়েছিল।
অভিযুক্তদের মধ্যে ১৭ জন এরই মধ্যে মারা গেছেন। বেঁচে আছে ৩২ জন। ওই মামলায় উল্লেখযোগ্য অভিযুক্তদের মধ্যে আছেন বিজেপির সিনিয়র নেতা এলকে আদভানি, মুরালি মনোহর যোশী, উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপির ফায়ার ব্র্যান্ড নেত্রী উমা ভারতী, বিনয় কাটিয়ারের মতো নেতাও।
আসন্ন রায় প্রসঙ্গে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য কামাল ফারুকী বলেন, ‘২৭ বছর আগে অযোধ্যায় যা ঘটেছিল তা রাতের অন্ধকারে নয় বরং দিনের আলোয় হয়েছিল।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed