রাজশাহীতে লাশের পেটে মিললো ৩১ প্যাকেট ইয়াবা
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীতে মৃত আবদুস শুকুরের পেটে ৩১ প্যাকেট ইয়াবা পাওয়া গেছে। সোমবার দুপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের সময় তার পাকস্থলী থেকে ৩১ প্যাকেট ইয়াবা বড়ি উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, আবদুস শুকুর ইয়াবা ব্যবসায়ী। সে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাজারপাড়া এলাকায় মোক্তার আহমেদের ছেলে।
পুলিশের ভাষ্যমতে, ২৩ সেপ্টেম্বর পাবনা হাসপাতাল রোড এলাকা থেকে তিনজনের সঙ্গে শুকুরকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, পাকস্থলীতে ইয়াবা বহন করেছে। পুলিশ পেট থেকে ইয়াবা বের করার জন্য গত রোববার রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রাতেই তার মৃত্যু হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, মৃত শুকুরের পেট থেকে মোট ৩১ প্যাকেট ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এর মধ্যে ১৬টি প্যাকেট অক্ষত ছিল। বাকি ১৫টি প্যাকেট ফেটে যায়। প্যাকেট ফেটে ইয়াবা বড়ি গলে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed