প্রধানমন্ত্রীর জন্মদিনে সিলেটে আ.লীগের মিলাদ ও দোয়া
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পরে মাজার প্রাঙ্গনে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন, সাবেক সাংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, হুমায়ূন ইসলাম কামাল, শাহ মোশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, এডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ, হাজী ফারুক আহমদ, এমাদ উদ্দিন মানিক, মস্তাক আহমদ পলাশ, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, শাহিদুর রহমান শাহিদ, এডভোকেট নুরে আলম সিরাজী, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, সমশের জামাল, মহির উদ্দিন, গোলাপ মিয়া, আব্দুর বারী, এডভোকেট মনসুর রশীদ, এডভোকেট আব্বাস উদ্দিন, সিলেট জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহানুর, সিলেট জেলা শ্রমিক লীগের সাধঅরণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, সুজেল আহমদ তালুকদার প্রমুখ।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed